সুন্দরবনে র‍্যাবের সঙ্গে আরিফ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ৪

বাগেরহাট ও মোংলা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২০

বন্দুকযুদ্ধ পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‍্যাব-৮ এর সঙ্গে জলদস্যু আরিফ বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। এতে বাহিনী প্রধানসহ চার দস্যু নিহত হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জোংড়ার খাল এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।  এ সময় ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলে জানান র‍্যাব সদস্যরা।

র‍্যাবে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে জংড়া খালে আরিফ বাহিনীর সঙ্গে র‍্যাবে-৮ এর গোলাগুলিতে বাহিনীর প্রধানসহ চার জন নিহত হয়েছে। এসময়  বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে আরও জানা যায়, সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর জোংড়ার খাল এলাকায় দস্যুরা অবস্থান করছে বলে গোপন খবর পাওয়া যায়। এই সংবাদে সোমবার দুপুর ১২টার দিকে অভিযানে নামেন র‍্যাব ৮ এর সদস্যরা। কাছাকাছি পৌঁছালে দস্যুরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‍্যাবও পাল্টা গুলি করে। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর দস্যুরা পিছু হটে। র‍্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে আরিফ বাহিনীর প্রধানসহ চার দস্যুর মরদেহ উদ্ধার করে। এসময় দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, নিহত দস্যুরা হলো সিগনাল টাওয়ারের দক্ষিণ চরের (চরকানা) আ. আউয়ালের ছেলে আ. আলিম (২৫), আবজাল হাওলাদারের ছেলে রাজু (২২), আলতাফ হাওলাদারের ছেলে সোহেল (৩০) ও রুবেল (২৫)। তবে উদ্ধার করা অস্ত্রের পরিমাণ জানা যায়নি। এব্যাপারে পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

 

/আরজে/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম