‘খালেদা জিয়ার ২৪ ঘণ্টা লুকিয়ে থাকার সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডের যোগসূত্র আছে কিনা দেখতে হবে’

ফেনী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৬

ফেনীতে ওবায়দুল কাদের ‘পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি’ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন, তার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়ার ২৪ ঘণ্টা লুকিয়ে থাকার সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডের কোনও যোগসূত্র আছে কিনা সেটা ভেবে দেখতে হবে। কেন খালেদা জিয়াকে ওই দিন ২৪ ঘণ্টা পালিয়ে লুকিয়ে থাকতে হলো। তার এই লুকিয়ে থাকার সঙ্গে এই হত্যাকাণ্ডের রহস্যের দিকটা  বিএনপির মহাসচিব কেন উন্মোচন করতে চাইছেন না।’

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এই কথা বলেন। এই সময় স্থানীয় সাংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জআমান, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি যতটা উদ্বিগ্ন, তার চেয়ে বেশি ব্যস্ত রাজনৈতিক রং দেওয়ার জন্য। বেগম জিয়ার শারীরিক অবস্থাকে তারা যেভাবে চিত্রায়িত করেছে, বাস্তবেই কি তিনি শারীরিকভাবে সে অবস্থায় পড়েছেন। কিন্তু বাস্তবতা আমরা দেখেছি। বিএনপি তার শরীর নিয়ে যত না  উদ্বিগ্ন, তার চেয়ে তারা  বেশি রাজনীতি করেছেন তার শারীরিক অবস্থা নিয়ে।’

/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের