রাজশাহীতে বাসের ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে নিহত ২

রাজশাহী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৮

রাজশাহী রাজশাহীতে বাসের ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। এরা হলেন গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর এলাকার লোকমান হোসেন (৫৪) ও নগরীর মহিষবাথান উত্তরপাড়া এলাকার সেলিনা বেগম (৫৫)।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ‘মঙ্গলবার বেলা ১১টার দিকে দুর্ঘটনায় নিহত লোকমান হোসেন বাসা থেকে বের হয়ে বাইসাইকেল চালিয়ে তার নিজস্ব জমিতে যাচ্ছিলেন। গোদাগাড়ী উপজেলার সিঅ্যান্ডবি এলাকায় রাস্তা অতিক্রম করার সময় ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের একটি বাস লোকমানকে ধাক্কা দেয় পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইকবাল জানান, ‘মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে নগরীর মহিষবাথান উত্তরপাড়া এলাকা দিয়ে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে সেলিনার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত সেলিনা গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। পারিবারিক কলহের জেরে তিনি বাড়ি থেকে বের হয়ে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম