মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. নূর ইসলাম (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি)সন্ধ্যা সাড়ে ৬টায় মহাসড়কের ভাটেরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এস আই) মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত নূর ইসলাম হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার পূর্ব বাজুগাও গ্রামের মৃত লাল মোহাম্মদ ভূঁইয়ার ছেলে।
এসআই মো. বিল্লাল হোসেন জানান, রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামগামী অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয় নূর ইসলামকে। এসময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।








