ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে পাচারের সময় ৭০ কেজি গাঁজাসহ একটি ট্রাক ও দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কসবা কুটি সড়কের টিআলী মোড় থেকে ট্রাকসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. ইকবাল হোসেন (২৬) ও রফিকুল ইসলাম (২৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি আব্দুল মালেক জানান, কসবা কুটি সড়কের টিআলী মোড় হয়ে গাঁজাভর্তি ট্রাকটি রাজধানী ঢাকার দিকে যাচ্ছে বলে গোপন খবর আসে। এই খবরের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি করে কসবা থানা পুলিশ ৭০ কেজি গাঁজা ও দুই পাচারকারীকে আটক করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।








