ভোটার হয়ে নাগরিক দায়িত্ব পালন করুন: দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি
০১ মার্চ ২০১৯, ১২:৪৭আপডেট : ০১ মার্চ ২০১৯, ১২:৫৫

চাঁদপুরে ভোটার দিবসের র‍্যালিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যাদের বয়স ১৮ হয়েছে তারা সবাই ভোটার হবেন এবং তারা সবাই ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি তাদের নাগরিক অধিকার শুধু নয়, এটি তাদের নাগরিক কর্তব্যও বটে। এই নাগরিক অধিকার প্রয়োগ করা এবং এই কর্তব্য পালনের মধ্য দিয়ে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে এগিয়ে নিয়ে যাবো’

শুক্রবার (১ মার্চ) সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটার দিবসের র‍্যালিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের এ অগ্রযাত্রা যেমনি উন্নয়নের ক্ষেত্রে, তেমনি গণতান্ত্রিক ক্ষেত্রেও বটে। কাজেই এ গণতান্ত্রিক অভিযাত্রাকে আমাদের সফল করতে হবে। সে জন্য প্রয়োজন প্রত্যেক নাগরিকের প্রত্যক্ষ অংশগ্রহণ। চাঁদপুরে ভোটার দিবসের র‍্যালিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ভোটার হওয়ার মধ্য দিয়েই একজন নাগরিক তার দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারেন। এ অভিযাত্রায় দেশের সব মানুষ উদ্বুদ্ধ হয়ে সম্পৃক্ত হবেন এবং তাদের নাগরিক দায়িত্ব কর্তব্য পালন করবেন। তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই উদ্দেশ্য নিয়েই এ দিবসটিকে জাতীয় ভোটার দিবস চিহ্নিত করা হয়েছে। আমরা আজ সারাদেশে উৎসবের সঙ্গে দিনটি পালন করছি।’

‘ভোটার হবো ভোট দেব’ এ স্লোগান নিয়ে র‍্যালিটি চাঁদপুর সার্কিট হাউস থেকে জেলা প্রশাসক কার্যলয়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দ রুবিনা আক্তার, চাঁদপুরের জেলার প্রশাসক মাজেদুর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহেমদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ালী দুলালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম