‘নারায়ণগঞ্জে কোনও বড়ভাই বা গডফাদারের তদবিরে কাজ হবে না’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০১৯, ২০:২৪আপডেট : ০১ মার্চ ২০১৯, ২০:৩৮

বক্তব্য রাখছেন পুলিশ সুপার হারুন অর রশিদ (ছবি– প্রতিনিধি)

নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, ‘ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও গতিশীল হবে। এক্ষেত্রে অপরাধে জড়িয়ে কেউ কোনও বড়ভাই বা গডফাদার দিয়ে তদবির করলেও তাকে ছাড় দেওয়া হবে না। গডফাদারদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে।’

পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে শুক্রবার (১ মার্চ) দুপুরে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোভাযাত্রা শেষে নারায়ণগঞ্জ নগরীর চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

হারুন অর রশিদ বলেন, ‘কোনও পুলিশ সদস্য মাদক সেবন করলে এবং টেস্ট করে প্রমাণ পাওয়া গেলে সে পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন– র‌্যাব-১১ এর ব্যাটালিয়ান অধিনায়ক (সিও) লে. কর্নেল কাজী শামশ উদ্দিন, পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান মুন্সি, শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন, ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র, পুলিশের বিশেষ শাখার (মিডিয়া) পরিদর্শক মো. সাজ্জাদ রোমন প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম