রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নারীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০১ মার্চ ২০১৯, ২২:১৮আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:২৭

রাজশাহী

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সুদানা বেওয়া (৬৮) নামে এক ভারতীয় নারীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। তার মরদেহ রামেকের মর্গে রাখা হয়েছে।

নিহত সুদানার বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায়। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার রাতে সোনাদীঘি মোড়ে তিনি দুর্ঘটনার শিকার হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার রাত ৯টায় রাজশাহী মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘এখন পর্যান্ত লাশ হস্তান্তর করা হয়নি। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা আছে। তবে লাশ হস্তান্তরের জন্য রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি তাদের অবহিত করা হয়েছে। এখন আইনি প্রক্রিয়া শেষে  লাশ হস্তান্তর করা হবে। এ ছাড়া, রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম