উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ২৩ নেতা চিহ্নিত, বহিষ্কার ৩

বগুড়া প্রতিনিধি
০২ মার্চ ২০১৯, ২২:৪৬আপডেট : ০২ মার্চ ২০১৯, ২৩:১৩

বিএনপির কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নেতাদের চিহ্নিত করতে জরুরি সভা বগুড়ায় কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ২৩ নেতাকে চিহ্নিত করা হয়েছে। শনিবার (২ মার্চ) দুপুরে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে বিশেষ জরুরি সভায় এ তালিকা তৈরি করা হয়েছে। এর আগে নির্বাচনে অংশ নেওয়া ও সহযোগিতার অপরাধে হাইকমান্ড তিন নেতাকে দল থেকে বহিষ্কার করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন বাংলা ট্রিবিউনকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, এ বিষয়ে শনিবার দুপুরে জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ জরুরি সভা শুরু হয়। সভায় ১২ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়া বিএনপি নেতাদের নিয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে নেতারা বলেন, ‘দলীয় নির্দেশ মেনে আদমদীঘি, দুপচাঁচিয়া ও শেরপুর উপজেলায় কোনও নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন না। তারপরও সারিয়াকান্দিতে চারজন, সোনাতলায় তিনজন, ধুনটে দুজন, কাহালুতে দুজন, নন্দীগ্রামে তিনজন, বগুড়া সদরে একজন, শিবগঞ্জে একজন, শাজাহানপুরে পাঁচজন এবং গাবতলীতে দুজন নেতা নির্বাচন করছেন।’

নেতারা আরও বলেন, ‘ইতোমধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, যুগ্ম সম্পাদক মাফতুন আহমেদ খান রুবেল ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে মীর শাহে আলম নির্বাচন না করলেও তার বিরুদ্ধে জাপা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করার প্রমাণ রয়েছে। অন্য প্রার্থীদের ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্ত না হওয়ায় দলের নেতাকর্মীরা তাদের পক্ষে কাজ করছেন। তাই প্রার্থী ও তাদের সহযোগিতাকারীদের অবিলম্বে সংগঠন থেকে বহিষ্কার করতে হবে। দল ও বেগম জিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতাকারীদের কোনও ক্ষমা নেই। পরে নির্বাচনে অংশ নেওয়া ২৩ নেতার তালিকা তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে।’

এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নেতাদের তালিকা তৈরি করতে শনিবার বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে ওইসব নেতাদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে মহাসচিব বরাবর চিঠি দেওয়া হয়েছে।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, সিনিয়র যুগ্ম-সম্পাদক এমআর ইসলাম স্বাধীন, সোনাতলা বিএনপির সভাপতি আহসানুল তৈয়ব জাকির, আদমদীঘি বিএনপি সভাপতি আবদুল মহিত তালুকদার, জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ্ মেহেদী হাসান হিমু, সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু প্রমুখ বক্তব্য রাখেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম