হিলিতে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

হিলি প্রতিনিধি
০৩ মার্চ ২০১৯, ১৩:১৪আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৩:১৭

গ্রেফতার দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার(৩ মার্চ)সকালে হিলি সীমান্তের সিপি রোড ও ষষ্টিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো, হিলির উত্তরবাসুদেবপুর গ্রামের মৃত নবাব আলীর ছেলে আব্দুল আওয়াল (২১), ফকিরপাড়া এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (২৩), হিলির বোয়ালদাড়ের ষষ্টিপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শাহাদৎ হোসেন (৩৮)।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এসময় সকাল সাড়ে ৭টার দিকে হিলির বোয়ালদাড়ের ষষ্টিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেনসিডিলসহ শাহাদৎ হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ভোরে হিলির সিপি রোড এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল ফেনসিডিলসহ আব্দুল আওয়াল ও বাপ্পি নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম