পঞ্চগড়ে সাংবাদিক বুলেটের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

পঞ্চগড় প্রতিনিধি
০৩ মার্চ ২০১৯, ১৭:২২আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২০:৩৪

সাংবাদিক বুলেটের স্মরণসভা

পঞ্চগড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তরুণ প্রতিভাবান সাংবাদিক আজহারুল হক প্রধান বুলেটের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ মার্চ) রাতে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ হাসান প্রধান, বুলেটের সহকর্মী জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এস এ মাহমুদ সেলিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু প্রমুখ বক্তব্য দেন। এ সময় বুলেটের বোন ফরিদা আকতার প্রধান বিউটি, ভগ্নিপতি মখলেছার রহমান লাবুসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বুলেটের বাড়ির সামনের কাঁচা বাজারের সড়কটির নাম আজহারুল হক প্রধান বুলেট স্মৃতি সড়ক নামকরণের দাবি জানানো হয়। দাবির পরিপ্রেক্ষিতে মেয়র তৌহিদুল ইসলাম সম্মতি প্রদান করেন। পরে বিশেষ দোয়া পরিচালনা করেন জাহিদুল ইসলাম।
তিনি পঞ্চগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম নজরুল হক প্রধানের একমাত্র ছেলে ছিলেন। আজহারুল হক প্রধান বুলেট গ্রামের বাড়ি থেকে শহরের বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের