বরগুনায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন চালকের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
০৪ মার্চ ২০১৯, ০১:২৮আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০১:৩২

বরগুনায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন চালকের মৃত্যু বরগুনার ধূপতি এলাকায় নছিমন চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষে মাসুম খান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৩ মার্চ) রাত ৯টার দিকে বরগুনা থেকে বরিশাল নেওয়ার পথে বাকেরগঞ্জে তার মৃত্যু হয়।

মাসুম বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ধূপতি গ্রামের আহম্মদ খানের ছেলে।

মাসুমের চাচাতো ভাই মামুন খান বাংলা ট্রিবিউনকে জানান, বিকাল ৫টার দিকে নতুন কেনা নছিমন মাসুম নিজেই চালাচ্ছিলেন। এ সময় নসিমন উল্টে গাছের সঙ্গে মাসুমের শরীর থেতলে যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বরিশালে রেফার্ড করেন। অ্যাম্বুলেন্সযোগে সেখানে যাওয়ার পথে মাসুম মারা যান।

বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিদ্ধার্থ বরাল বলেন, ‘মাসুমকে গুরুতর আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

তিনি আরও জানান, ভিকটিমের পেটের নিচের অংশ ফেটে গিয়েছিলো। অনেক রক্তক্ষরণ হয়েছে। মাথায়ও প্রচণ্ড আঘাত লেগেছিলো।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, মাসুমের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম