চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০১৯, ১৮:১১আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৮:১৯

সীমান্ত (ফাইল ছবি) চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. টিপু নামে এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। 

নিহত টিপু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পশ্চিম চর পাঁকার ২০ রশিয়া গ্রামের ফড়িং বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা ৬ টার দিকে টিপুসহ বেশ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যান। রাত ১২টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ৭৮ বিএসএফ চাঁদনীচক ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে টিপু ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্য রাখালরা টিপুর লাশ নিয়ে বাংলাদেশে চলে আসেন। ভোররাতে তড়িঘড়ি করে নিহতের লাশ তার স্বজনরা দাফন করে দেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এরপর থেকেই টিপুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।  

এদিকে, বিএসএফের গুলিতে টিপু নামে একজন মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় পাঁকা ইউনিয়ন পরিষদের সদস্য দুরুল হক। 

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার জানান, বিএসএফর গুলিতে এক বাংলাদেশি নাগরিক মারা গেছেন বলে তিনি শুনেছেন। এই খবর পেয়ে সোমবার সকালে তিনি ওয়াহেদপুর সীমান্ত এলাকায় যান। কিন্তু যে ব্যক্তির মারা যাওয়ার খবর প্রচার হয়েছে তার বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। তাই ওই ঘটনায় কেউ মারা গেছে কি না তা এখনো নিশ্চিত হতে পারেনি বিজিবি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম