প্রমত্তা ছোট যমুনা এখন শুকিয়ে মরা খাল, চলছে চাষাবাদ

হালিম আল রাজী, হিলি
০৫ মার্চ ২০১৯, ১৪:৪৫আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২০:৫২

ছোট যমুনা নদী (ছবি: প্রতিনিধি) দিনাজপুরের হিলি সীমান্ত এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া এক সময়ের প্রমত্তা ছোট যমুনা নদীটি পানি শুকিয়ে এখন মরা খালে পরিণত হয়েছে। দীর্ঘদিন খনন সংকটে থাকা এই নদীর বুকজুড়ে চলছে নানা ধরনের ফসলের চাষাবাদ। তবে সেচের অভাবে নদী তীরবর্তী জমিগুলোতে ফসল ফলাতে পারছেন না কৃষকেরা। তারা বলছেন, সরকার উদ্যোগ নিলে নদীর উৎপত্তিস্থল থেকে ড্রেজিং করলে পাল্টে যেতে পারে ছোট যমুনা নদীর চিত্র।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে ইছামতি নদী। সেই ইছামতি নদী থেকেই ছোট যমুনা নদীর উৎপত্তি। পরে ফুলবাড়ী উপজেলার মাঝপথ ধরে বিরামপুর উপজেলার কাটলা সীমান্ত ঘেঁষে হিলি সীমান্ত এলাকায় ঢুকে পড়ে নদীটি। এরপরে আবারও ঢুকে পড়ে ভারতের হিলি সীমান্ত এলাকায়। দীর্ঘ পথ ঘুরে এলেও মাত্র ৬ কিলোমিটার এলাকা ড্রেজিং না করায় নদীটি মরা খালে পরিণত হয়েছে। শুষ্ক মৌসুমে পানির অভাবে নদীর দু‘পাশে শস্য আবাদ করতে পারছেন না এলাকার কৃষকেরা। বর্ষা মৌসুমে নদীটি ভরাট হয়ে এলাকা প্লাবিত হলেও নদীতে পানি থাকে মাত্র এক মাস। এরপর নদীটি আবার সেই মরা খালেই পরিণত হয়।

ছোট যমুনা নদী (ছবি: প্রতিনিধি)

স্থানীয় কৃষক নজরুল ইসলাম, সুজন হোসেন, এলাকার বাসিন্দা মাহবুব হোসেন, মিনহাজুল ইসলামসহ অনেকেই বাংলা ট্রিবিউনকে জানান, বিরামপুরের কাটলা ও হিলির মংলা এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীটি স্থানীয়দের জন্য ছিল আশীর্বাদস্বরূপ। আগে নদী গভীর ছিল, নদীর পানি দিয়ে তীরবর্তী এলাকার জমিতে চাষাবাদ হতো। আবার কেউ কেউ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। নদীতে চলাচল করতো নৌকা। কিন্তু দীর্ঘদিন ধরে খনন না করায় নদীর গভীরতা কমে যায়। নদীতে এখন পানি থাকে না বললেই চলে। বর্ষা মৌসুমে কিছু সময় পানি থাকলেও বাকি সময় শুকনা খটখটে। পানি না থাকায় নদীর বুকে জেগে ওঠা চরে অনেকেই ধানসহ নানা ধরনের চাষাবাদ করছেন।

ছোট যমুনা নদী (ছবি: প্রতিনিধি) স্থানীয় ইউপি সদস্য এমাজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নদীটি খনন করা হলে বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা কমে যাবে এবং কৃষকদের অনেক লাভ হবে। নদীর পাড় বাঁধাই করা হলে এখন যে গ্রামের পর গ্রাম নদীভাঙনের কবলে পড়ছে তা থেকেও মানুষ মুক্তি পাবে। নদীটি গভীর হলে এর পানি থেকে জমিতে সেচ দিয়ে ফসল ফলানো সহজ হবে এবং স্থানীয়দের আয়ের উৎস বাড়বে। বর্তমান সরকার যেভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় এই নদীর খনন কাজ হতে পারে বলে আমি আশা করছি।’

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় নদী রক্ষা কমিটি বিরামপুরের সভাপতি তৌহিদুর রহমান বলেন, ‘বিরামপুরের ওপর দিয়ে প্রধান যে নদীটি প্রবাহিত হয়েছে সেটি ছোট যমুনা নদী। এই ছোট যমুনা নদীর উৎপত্তি হয়েছে চিরিরবন্দরের বিন্নানগরি এলাকায় ইছামতি নদী থেকে। এখন সেই ইছামতি নদীতেই নাব্য সংকট রয়েছে। তাই শুধু ছোট যমুনা নদী খনন করে লাভ নেই। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আমি কথা বলেছি। উনি জানিয়েছেন, ওনারা পরিকল্পনা করছেন ইছামতি নদীসহ এটির সঙ্গে সংযুক্ত নদী এবং খালগুলোও সমন্বিতভাবে খনন করার।’ 

ছোট যমুনা নদী (ছবি: প্রতিনিধি) হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে যে ডেলটা প্ল্যান হাতে নিয়েছে, সেটি মূলত একটি নদীকেন্দ্রিক পরিকল্পনা। যেহেতু কৃষকরা শুকনা মৌসুমে পানির অভাবে এখানে চাষাবাদ করতে পারছেন না, তাই নদী খনন করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমাদের জেলায় একটা মাসিক সমন্বয় সভা হয়, যেখানে সব বিভাগের প্রতিনিধি থাকেন। সেখানে যদি আমরা এটিকে উপজেলার মিটিংয়ে প্রস্তাব নিয়ে রেজ্যুলেশন আকারে পাঠাতে পারি তাহলে এর একটা ভালো ফল হবে। আগামী মাসিক সমন্বয় সভায় আমি বিষয়টি উপস্থাপনের ব্যবস্থা নেবো।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের