রাকসু নির্বাচন: গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবনা ছাত্র ইউনিয়নের

রাবি প্রতিনিধি
০৫ মার্চ ২০১৯, ২০:৩২আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২০:৪০

রাবি কর্তৃপক্ষের সঙ্গে ছাত্র ইউনিয়নের সংলাপ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আগেই গঠনতন্ত্র সংশোধনের প্রস্তবনাসহ ১৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন  রাবি শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে এ প্রস্তাবনা তুলে ধরা হয়।

ছাত্র ইউনিয়নের প্রস্তাবনাগুলো হলো- গঠনতন্ত্রের ২ নম্বর অনুচ্ছেদে শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক চর্চা সম্পর্কিত ধারা যুক্ত করা, ৬ অনুচ্ছেদের সাহিত্য বিষয়ক সম্পাদক, সহ-সাহিত্য সম্পাদক, প্রমোদ বিষয়ক সম্পাদক, সহ-প্রমোদ বিষয়ক সম্পাদকের পরিবর্তে  যথাক্রমে শিল্প ও সাহিত্য, সহ-শিল্প সাহিত্য, সাংস্কৃতিক, সহ-সাংস্কৃতিক সম্পাদক করা। ১৩, ১৪, ১৫, ১৬ অনুচ্ছেদের কমন রুম বিষয়ক সম্পাদকের পরিবর্তে ক্যাফেটেরিয়া ও সহ-ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদকসহ বেশ কয়েকটি ধারা সংশোধনের প্রস্তাব করা হয়। এছাড়া গঠনতন্ত্রে নতুন করে শিক্ষা ও গবেষণা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ সৃষ্টি প্রস্তাব করা হয়।

সংলাপে সুষ্ঠুভাবে রাকসু নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের কাছে পরিবেশ পরিষদ গঠনসহ ১৩ দফা দাবি জানান ছাত্র ইউনিয়নের প্রতিনিধিরা।  ভোটার তালিকা দ্রুত হালনাগাদ করা, গ্রহণযোগ্য শিক্ষকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন, ক্যাম্পাসে ও আবাসিক হলগুলোতে সব রাজনৈতিক ছাত্র সংগঠনের সহাবস্থান ও রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা, সান্ধ্য কোর্স বাতিল করা ও এ কোর্সের শিক্ষার্থীদের ভোটার বা প্রার্থীতা না রাখা, একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থানান্তর এবং কেন্দ্রগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এর মধ্যে অন্যতম দাবি।

রাকসু সংলাপ কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘গঠনতন্ত্রের মধ্যে থেকে নির্বাচনের আয়োজন করা হবে। তবে যদি কোনও বিষয়ে সব ছাত্র সংগঠন একমত হয় তবে সেটা নিয়ে আলোচনা করা হবে।’

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে প্রক্টর দফতরে সংলাপ শুরু হয়। সংলাপে ছাত্র ইউনিয়নের পক্ষে নেতৃত্ব দেন ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন এবং প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন সংলাপ কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে ছাত্র উপদেষ্টা লায়লা আরজুমান বানু, রাকসুর কোষাধ্যক্ষ মীর ইমাম ইবনে ওয়াহেদ, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র মোহন্তসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য রাকসু নির্বাচন নিয়ে গত ৭ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীর সঙ্গে সংলাপ করে আসছে রাকসু সংলাপ কমিটি। এরই ধারাবাহিকতায় আজ (৫ মার্চ) ছাত্র ইউনিয়নের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। আগামী ১২ই মার্চ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম