ভোটে অংশ নেওয়ায় বিএনপির চার নেতাকে বহিষ্কার

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ মার্চ ২০১৯, ০৪:১৮আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০৪:৩৩

বিএনপির লোগো উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় মৌলভীবাজারের চারজন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (৫ মার্চ) দলটির কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নেয়। পরে বহিষ্কারের বিষয়টি জেলা বিএনপিকে জানানো হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত দলীয় প্যাডে লেখা চিঠিতে এ বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তাদের প্রত্যেককে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বহিষ্কারের চিঠি বহিষ্কৃতরা হলেন- উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা হেলেনা আক্তার চৌধুরী (শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী), শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নেতা ও মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি লিটন আহমদ সাজু, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও বর্তমান সদস্য আব্দুল মূয়ীন ফারুক এবং কমলগঞ্জ উপজেলা উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা পারভীন আক্তার লিলি।

/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম