যশোরে ‘গোলাগুলিতে’ চোরাকারবারি নিহত

যশোর প্রতিনিধি
০৬ মার্চ ২০১৯, ০৫:৫৪আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০৫:৫৬

গোলাগুলি (প্রতীকী ছবি) যশোর শহরের খোলাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় একটি পরিত্যক্ত রাইস মিলের পাশ থেকে বুধবার (৬ মার্চ) ভোর চারটার দিকে অজ্ঞাত (৩৫) এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, ‘দু'দল মাদক চোরাকারবারির গোলাগুলিতে ওই যুবক নিহত হয়েছে। তার পরনে রঙিন চেক লুঙি আর সাদা প্রিন্টের ফুলহাতা শার্ট ছিল। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।’
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শিহাবুর রহমান বলেন, ‘রাত তিনটার দিকে খোলাডাঙ্গা এলাকায় দু'দল মাদক চোরাকারবারির মধ্যে গোলাগুলির খবর পাই। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে সেখান থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, ‘হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম