রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
০৬ মার্চ ২০১৯, ১১:০৬আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১১:১০

রাজবাড়ী রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিদ্যুতের খুঁটিতে লাইন টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদ হাসান (২৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ৮টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার আখ সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ হাসান যশোর জেলার মেহেরপুর কেশবপুর গোপসেনা গ্রামের মো. নাসিরের ছেলে।

নিহত নাহিদের চাচাতো ভাই ও বৈদ্যুতিক লাইন টানোর কাজের ফোরম্যান আ. কাদের বলেন, ‘গত ২৫ দিন আগে নাহিদ যশোর থেকে রাজবাড়ীতে কাজে আসে। বুধবার সকালে খুঁটিতে কাজ করার সময়  সে  ওপর থেকে নিচে পরে যায়।দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. এসএম তারেক আনাম জানান, ‘হাসপাতালে নাহিদকে মৃত অবস্থায় নিয়ে এসেছে তার লোকজন। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানা পুলিশকে জানানো হয়েছে। তবে নাহিদের চোখে রক্ত ঝড়ছিলো। ইসিজি করে দেখা গেছে হৃদযন্ত্র বন্ধ ছিলো।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম