পদ্মা সেতুর পাইলিংয়ের কাজে ব্যবহৃত রড, এঙ্গেলসহ বিভিন্ন সরঞ্জাম চোর চক্রের সদস্যদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৮টা থেকে ১টা পর্যন্ত অভিযানে ২৫ টন রড এবং ৫০০ লিটার চোলাই তেল উদ্ধার করা হয়। চুরির সঙ্গে জড়িত সন্দেহে ৭ জনকে আটক এবং দুটি স্পিডবোট জব্দ করেছে র্যাব। র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।
মো. এনায়েত হোসেন মান্নান জানান, ‘লৌহজং ও আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়। পদ্মা সেতুর পাইলিংয়ের কাজে ব্যবহৃত রড, এঙ্গেলসহ বিভিন্ন সরঞ্জামা চোর চক্রের সদস্যদের থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেল পদ্মা সেতুর কাজে ব্যবহৃত নৌযানে ব্যবহৃত হতো। ধারণা করা যাচ্ছে মাওয়া ঘাটের কয়েকটি ট্রলার এসব চুরির কাজে জড়িত আছে। দুটি স্পিডবোটও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’








