বাঘাইছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটি ও খাগড়ািছড়ি প্রতিনিধি
০৭ মার্চ ২০১৯, ১৪:৩২আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৪:৪০

বাঘাইছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের নেতা উদয় বিকাশ চাকমা ওরফে চিক্কধন চাকমাকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানা পুলিশ। ইউপিডিএফ এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (এমএন লারমা) দায়ী করেছে। তবে জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা তা অস্বীকার করেন।

ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা জানান, ‘বঙ্গতলী ইউনিয়নে তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন চিক্কধন চাকমা। এসময় তিনি দুর্বৃত্তের উপস্থিতি টের পেয়ে নিরাপদ জায়গায় সরে যাওয়ার চেষ্টা করেন। পালিয়ে যাওয়ার সময় তাকে গুলি করলে তিনি ধান ক্ষেতে পড়ে যান এবং ঘটনাস্থলেই নিহত হন।’ মাইকেল চাকমা আরও বলেন, ‘সামনেই উপজেলা পরিষদ নির্বাচন। আধিপত্য বিস্তারের মাধ্যমে জনসংহতি সমিতির প্রার্থীকে জেতানোর জন্য পরিকল্পিতভাবে তারা চিক্কধন চাকমাকে হত্যা করেছে।’

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চিক্কধন চাকমাকে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউপিডিএফ এর প্রচার ও প্রকাশনা মুখপাত্র নিরণ চাকমা বলেন, ‘আগে থেকে ওঁৎ পেতে থাকা সংস্কারবাদী জেএসএস-এর একদল সশস্ত্র সন্ত্রাসী উদয় বিকাশ চাকমার ওপর ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত। পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের আন্দোলনকে ধ্বংস করার জন্য সংস্কারবাদী জেএসএস স্বাধীনতা যুদ্ধের সময়কালের পাকিস্তানি হানাদার বাহিনীর সৃষ্ট রাজাকার-আলবদর বাহিনীর মতো আন্দোলনকারীদের হত্যা করছে।’

বিবৃতিতে জানানো হয়, হত্যার শিকার উদয় বিকাশ চাকমা ওরফে চিক্কধন চাকমা বঙ্গলতলী বি-ব্লক গ্রামের শশধর চাকমার ছেলে। তিনি বঙ্গলতলী ইউনিয়নের প্রাক্তন মেম্বার ও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন শেষে ইউপিডিএফ-এ যোগদান করে সংগঠকের দায়িত্ব পালন করছিলেন।

এদিকে জনসংহতি সমিতির (এমএর লারমা) তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি তাদের স্বভাবজাত কথা। তাদের অন্তর্কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এই ঘটনার সঙ্গে আমরা কোনও অবস্থাতেই জড়িত নই।’

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে চিক্কধন নামের একজন ইউপিডিএফ নেতা নিহত হন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম