বিদ্যুতের তারে জড়িয়ে ইমামের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০৮ মার্চ ২০১৯, ১৮:৩৩আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১৮:৩৬

বিদ্যুৎস্পৃষ্ট বরিশালের উজিরপুরের গুঠিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে মো. মহিবুল্লাহ (২২) নামে একজন ইমাম মারা গেছেন। শুক্রবার (৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

মহিবুল্লাহ বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি সাবেক মেম্বর আতাহার আলী খানের বাড়ির মসজিদের ইমাম ছিলেন।

উজিপুরের গুঠিয়ার পুলিশ ক্যাম্প ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স্থানীয়রা জানান, গত ছয় মাস আগে মহিবুল্লাহকে ওই মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। শুক্রবার জুমার নামাজের কারণে ছাদ ঝাড়ু দিচ্ছিলেন তিনি। এ সময় সেখানে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক