হিলিতে পিতলের মূর্তি ও পাথরের শিবলিঙ্গ উদ্ধার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
০৮ মার্চ ২০১৯, ২৩:০৩আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২৩:৫৯

উদ্ধারকৃত পিতলের মূর্তি ও পাথরের শিবলিঙ্গ

দিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে দেশে পাচারের সময় চারটি পিতলের মূর্তি ও পাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৮ মার্চ) দুপুরে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু সাঈদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু সাঈদ জানান, ভারত থেকে দেশে মূর্তি পাচার করে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে হিলি সীমান্তের ঘাসুড়িয়া মাঠ এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে ব্যাগ দুটি উদ্ধার করে তার ভেতর থেকে একটি পিতলের শিবমূর্তি, একটি কালীমূর্তি, একটি রাধাকৃষ্ণের মূর্তি, একটি লক্ষ্মীমূর্তি ও ছয়টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তি ও শিবলিঙ্গগুলোর নির্ধারিত সিজার মূল্য ৩ লাখ ৫৩ হাজার টাকা বলে বিজিবি। মূর্তি ও শিবলিঙ্গগুলো হিলি স্থল শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম