নারায়ণগঞ্জে কারখানায় দগ্ধ হয়ে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ১২:০৬আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১২:০৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি স্টিল মিলে চুল্লির গলিত লোহা ছিটকে পড়ে দগ্ধ হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) ভোরে উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত রহিম গ্রুপের প্রতিষ্ঠান রহিম স্টিল মিলস লিমিটেডের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সলিমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিকের নাম সুরুজ মিয়া (৩৭)। তিনি ওই কারখানার ক্রেনচালক। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়।

রহিম স্টিল মিলের প্রধান পরিচালন কর্মকর্তা জানান, ‘শনিবার ভোরে কারখানায় ক্রেন দিয়ে গলিত লোহা বহনকারী পাত্র (লেডেল) আকস্মিকভাবে লিকেজ হয়ে যায়। এসময় উত্তপ্ত গলিত লোহা ছিটকে ক্রেনচালক সুরুজ মিয়ার শরীরে পড়লে তিনি দগ্ধ হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে খবর পেয়ে সোনারগাঁও থানার পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।’

তিনি আরও জানান, ‘দুর্ঘটনার সময় কারখানায় কর্মরত সুরুজ মিয়ার আরও দুই ভাই সেখানে কাজ করছিলেন। তারা ঘটনা প্রত্যক্ষভাবে দেখেছেন। সুরুজ মিয়া ছাড়া আর কারও কোনও ক্ষতি হয়নি। এ দুর্ঘটনার ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিহত সুরুজ মিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

এসআই সলিমুল হক জানান, ঘটনাস্থল থেকে নিহত সুরুজ মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে রাখা হয়েছে। গলিত লোহা ছিটকে পড়ে তার পুরো শরীর ঝলসে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক