নড়াইলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ১৪:২০আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৪:২৪

নড়াইল নড়াইলের কালিয়া উপজেলার লক্ষীপুর গ্রামে চোর সন্দেহে বদর শিকদার (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা স্থানীয় জনগণ। শুক্রবার (৮ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বদর শিকদার বাগেরহাটের চিতলমারী উপজেলার কাঠিপাড়া গ্রামের মহব্বত শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার রাত সাড়ে ৩টার দিকে লক্ষীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে শাহজানের বাড়িতে চুরি করতে গেলে বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে যান।এ সময় তিনি ও পরিবারের সদস্যরা চোর চোর বলে চিৎকার করতে থাকলে আশপাশের ও গ্রামের লোকজন ছুটে এসে বদর শিকদার নামের ওই ব্যক্তিকে ধরে ফেলে। একপর্যায়ে উপস্থিত উত্তেজিত জনতা চোর সন্দেহে তাকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে সে মারা যায়।

ওসি আলমগীর কবির জানান,লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কালিয়া থানায় মামলা দায়ের হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক