পঞ্চগড়ে নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন, বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে সরঞ্জামাদি

পঞ্চগড় প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ১৪:৫০আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৪:৫৫

বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে সরঞ্জামাদি পঞ্চগড়ের পাঁচ উপজেলায় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শনিবার (৯ মার্চ) দুপুর থেকে সদর,তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলা থেকে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যসহ বিভিন্ন কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়। আগামীকাল রবিবার (১০ মার্চ) ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে এসকল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম  এ তথ্য জানিয়েছেন।

বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে সরঞ্জামাদি পঞ্চগড়ের পাঁচ উপজেলার ২৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। পাঁচ উপজেলায় মোট ভোটার ৭ লাখ ১৪ হাজার ১২৬ জন। পুরুষ ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৬৫৮ জন ও মহিলা ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৪৬৮ জন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে সরঞ্জামাদি জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২ জন পুলিশ ও সাধারণ কেন্দ্রে একজন পুলিশসহ প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া ১১ প্লাটুন বিজিবি, র‍্যাবের ১০ টি স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ভ্রাম্যমাণ টিমসহ ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম