নেত্রকোনায় ৮টি উপজেলায় নির্বাচনি সরঞ্জাম বিতরণ চলছে

নেত্রকোনা প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ১৫:১৯আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৫:২৭

নেত্রকোনা নেত্রকোনার ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে রবিবার (১০ মার্চ)। একটি উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল থেকে ৮টি উপজেলায় ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম বিতরণ চলছে।

আট উপজেলায় মোট কেন্দ্র ৪৯০টি এবং কক্ষ ২ হাজার ৯৪৩টি। ভোটার সংখ্যা  ১২ লাখ ৭৩ হাজার ১৪৭ জন।৮ উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪২ জন ও মহিলা ভাইস  চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে শুক্রবার রাতে নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে একটি উপজেলায় নির্বাচন স্থগিতের আদেশ দেওয়া হয়েছে। নির্বাচন ন্যায়সঙ্গত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা সম্ভব হবে না বলে কমিশনের কাছে প্রতিয়মান হয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখতে বলা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকতা আব্দুল্লাহ আল- মোহতাসিম জানান, জেলার ৮টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নিরাপত্তা প্রদানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম