কালিয়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইল প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ১৬:২৭আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৬:৩৮

নড়াইল

নড়াইলের কালিয়ায় ট্রাকের ধাক্কায় বিপ্লব কুমার ঘোষ (১৫) ও শান্ত বিশ্বাস (১৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার পহরডাঙ্গা-বাগুডাঙ্গা নামক স্থানে কালিয়া-গোপালগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব উপজেলার নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের মিলন ঘোষের ছেলে এবং শান্ত একই থানার নলামারা গ্রামের অজিত বিশ্বাসের ছেলে। আহত দুই জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ (শনিবার) দুপুরে তিন বন্ধু বিপ্লব, শান্ত ও বাঁধন মোটরসাইকেলে চাপাইল ঘাটের দিকে যাচ্ছিলেন। পহরডাঙ্গা-বাগুডাঙ্গা নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় বিপ্লব ও শান্ত সড়কে পড়ে গেলে ট্রাকটি তাদের চাপা দিয়ে পাশের একটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে বিপ্লব ও শান্ত ঘটনাস্থলেই নিহত এবং বাঁধন ও ট্রাকের হেলপার ইরশাদ হোসেন (২৮) গুরুতর আহত হন। তবে ট্রাকচালক পালিয়ে যায়।

ওসি মো. আলমগীর কবির জানান, নিহত বিপ্লব ও শান্তর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নড়াগাতি থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

/এসএসএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম