ফেনসিডিল পাচারের সময় মাদক ব্যবসায়ী আটক

মাগুরা প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ২০:০৫আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২০:০৮

ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ী মাগুরা শহরের ঢাকা রোড এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মোটরসাইকেলের বডি ও তেলের ট্যাংকিতে করে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় হাফিজুর রহমান (৩৩) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে ১২২ বোতল ফেনসিডিলসহ হাফিজুরকে আটক করে পুলিশ। সে যশোরের শার্শা উপজেলার বাগআছড়া এলাকার পাহাড়কাইবা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সকাল ১১টার দিকে শহরের ঢাকা রোড এলাকায় মোটরসাইকেলে মাদক পাচার হচ্ছে গোপন সংবাদ পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে হাফিজুর রহমান ও তার মোটর সাইকেলটি আটক করে পুলিশ। এ সময় তার মোটরসাইকেলের বডি ও তেলের ট্যাংকির ভিতরে রাখা ১২২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, ‘সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। যশোরের শার্শা থেকে মাদক সংগ্রহ করে সে ফরিদপুর, মাগুরাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। বাঘআছড়ার জনৈক সাইদুল এ মাদকের মালিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে হাফিজুর।’  

/এমএএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি