‘সন্তানকে মানুষ করতে মাকে শিক্ষকের ভূমিকা নিতে হবে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ২২:০৩আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:১০

বক্তব্য রাখছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব (ছবি– প্রতিনিধি)

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেছেন, ‘একজন শিক্ষার্থীর মা হলেন তার প্রথম শিক্ষক, আর একজন শিক্ষক হচ্ছেন তার দ্বিতীয় মা। অনেক লেখাপড়া জানা মা আছেন; যারা সন্তানের লেখাপড়ায় কোনও ভূমিকাই রাখেন না। সন্তানকে মানুষ করতে হলে একজন মাকে শিক্ষকের ভূমিকা নিতে হবে।’

শনিবার (৯ মার্চ) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ নগরীর শায়েস্তা খান সড়কে গণগন্থাগার মিলনায়নে ‘প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আকরাম-আল-হোসেন বলেন, ‘১৯৪১ সালে আজকের সন্তানেরাই দেশের হাল ধরবে।  ওই সময়কার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে আজকের শিক্ষার্থীদের তৈরি করতে হবে; আর এটাই শিক্ষকদের কাজ। প্রাথমিক বিদ্যালয়ে যদি একজন শিক্ষার্থীর ভিত্তি মজবুত না হয়, তাহলে ১৯৪১ সালে সমৃদ্ধ, উন্নত ও মেধাবী জাতি গড়া সম্ভব নয়। অভিভাবকেরা তাদের সন্তানদের আমাদের কাছে আমানত হিসাবে রেখেছেন। সেই আমানত বরখেলাপ করা যাবে না। শিক্ষকদের অনুরোধ করছি, আপনারা সঠিক সময়ে স্কুলে যান এবং সঠিকভাবে শিক্ষাদান করেন।’

মতবিনিময় সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন– অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় উপ-পরিচালক উন্দু ভুষণ দেব।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের