ভোটারদের কেন্দ্রে যেতে বাধা ও জাল ভোট দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর ও সদর উপজেলার তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রবিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীফলতলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কৈজুরী মুহিবুর রহমান দাখিল মাদ্রাসা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। আর শুরুর আগেই স্থগিত করা হয় সদর উপজেলার মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ। জেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
জেলা নির্বাচন অফিসার ও শাহাজাদপুরের দায়িত্বপ্রাপ্ত উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, জাল ভোট দেওয়া ও ভোটারদের বাধা দানসহ নানা অভিযোগের ভিত্তিতে জেলার তিনটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।








