ধুনটে মৎস্যজীবী সমিতির সভাপতির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১১ মার্চ ২০১৯, ১৮:৩৬আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৯:৩৮

বগুড়া

বগুড়ার ধুনটের সুলতানহাটা পারলক্ষ্মীপুর চিকাশী মোর্চা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ইমা করিমের বিরুদ্ধে সমিতির তহবিলের এক কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উঠেছে। তবে অভিযুক্ত ইমা করিম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
ওই সমিতির সদস্য খলিল সরকার ও আমিনুর অভিযোগ করে জানান, চিকাশী মোর্চা নামের সরকারি জলাশয়টি গত বাংলা ১৪২৩ থেকে ১৪২৫ সাল পর্যন্ত ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে সুলতানহাটা পারলক্ষ্মীপুর চিকাশী মোর্চা মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা নেওয়া হয়। সভাপতি ইমা করিম সমিতি পরিচালনার জন্য নিজের আত্মীয়-স্বজনদের সমন্বয়ে একটি পারিবারিক কমিটি গঠন করেন। লিজ নেওয়া জলাশয়ে গত তিন বছরে মাছ চাষ ও বিক্রি করে অন্য সদস্যদের না দিয়ে সমিতির সভাপতি এক কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। এতে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। এ নিয়ে যেকোনও সময় সংঘর্ষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় সমিতির সদস্য কোমর উদ্দিন, নুর হোসেন, কামাল মণ্ডলসহ ৭ জন সদস্য বগুড়া জেলা সমবায় কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
সমিতির সভাপতি ইমা করিম টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এলাকায় আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিপথগামী কয়েকজন সদস্য উঠেপড়ে লেগেছে।’

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গ্যাস নেই, রাইস কুকারে ভাত বসাতেই বিদ্যুৎ চলে গেছে’
‘গ্যাস নেই, রাইস কুকারে ভাত বসাতেই বিদ্যুৎ চলে গেছে’
নতুন রাষ্ট্রপতির কাছে যত প্রত্যাশা রাজনীতিকদের
নতুন রাষ্ট্রপতির কাছে যত প্রত্যাশা রাজনীতিকদের
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা