ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ০৪:০৬ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৭

উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে গ্রিসের ক্লাব এইকে এথেন্সকে ৫-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি। জয়ের নায়ক ফিল ফোডেন, যিনি করেছেন হ্যাটট্রিক। বাকি দুটি গোল করেছেন এলিয়ট অ্যান্ডারসন ও রায়ান শেরকি।

ম্যাচের ১২ মিনিটে গোল করে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন এলিয়ট অ্যান্ডারসন। ফ্রি-কিক থেকে এনজো ফার্নান্দেজের শট ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি বলে জাল খুঁজে নেন তিনি। এরপর ৩৪ মিনিটে রিকো লুইসের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকেরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় এইকে এথেন্স। ৫২ মিনিটে জিনি পাস দিলে গোল করে ব্যবধান কমান স্তাভরোস পিলিওস। তবে তিন মিনিট পরই সিটি আবার ব্যবধান বাড়ায়। ৫৭ মিনিটে বক্সের ভেতর দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণ করে গোল করেন রায়ান শেরকি।

এরপর ফোডেনের গোল উৎসব শুরু হয়। ৬৫ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করেন ইংলিশ এই মিডফিল্ডার। ৭৬ মিনিটে রায়ান ম্যাকঅ্যাডুর ক্রস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, তিন ম্যাচে দ্বিতীয় হারের মুখ দেখলো এইকে এথেন্স।

 

/আইএএম/
সম্পর্কিত
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারালো লিভারপুল
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
সর্বশেষ খবর
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারালো লিভারপুল
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারালো লিভারপুল
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা