৬০ কেজি ওজনের মিষ্টি কুমড়া, দাম ৩২ হাজার

বগুড়া প্রতিনিধি
১১ মার্চ ২০১৯, ১৯:৪৭আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৯:৫৭

৬০ কেজি ওজনের মিষ্টি কুমড়া বগুড়া সদরের কৈচড় বাজারে প্রায় দেড় মণ (৬০ কেজি) ওজনের একটি মিষ্টি কুমড়া দেখতে উৎসুখ জনতা ভিড় করছেন। এটি প্রতি কেজি ৩০ টাকা ও প্রতিটি বীজ ১০০ টাকা হিসাবে প্রায় ৩২ হাজার টাকায় বিক্রি হবে। তবে ক্রেতাদের এ জন্য আরও ২-৩ দিন অপেক্ষা করতে হবে।

বগুড়ার ফাঁপোড় ইউনিয়নের চান্দাই গ্রামের কাঁচামাল ব্যবসায়ী এনামুল হক রাজু জানান, তিনি জেলার বিভিন্ন গ্রাম থেকে আলুসহ বিভিন্ন কাঁচা শাক-সবজি কিনে দেশের বিভিন্ন মোকামে পাইকারি বিক্রি করে থাকেন। কয়েকদিন আগে বরিশালের একটি মোকামে গিয়ে এ বিশাল আকৃতির হাইব্রিড মিষ্টি কুমড়া দেখতে পান। বিক্রেতা তাকে জানিয়েছেন, এটি পাহাড়ী জাতের কুমড়া। প্রায় ৬০ কেজি ওজনের কুমড়াটি তিনি ১৫ হাজার টাকায় কেনেন। কুমড়াটি তিনি কেটে কেজি দরে ও এর বীজ বিক্রির সিদ্ধান্ত নেন। দাম বাড়াতে তিনি কুমড়াটি কৈচড়, শহরের রাজাবাজার ও কাহালু উপজেলার বেলঘড়িয়া বাজারে তোলেন। কুমড়াটি দেখার জন্য কৌতুহলী জনগণ তার বাড়ি ও বাজারে ভিড় করছেন।

রাজু আরও জানান, পনের হাজার টাকায় কুমড়াটি কিনলেও তিনি ৩২ হাজার টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। এ কুমড়ায় অন্তত ৩০০ পিস বীজ থাকার আশা করছেন। কেটে প্রতি কেজি ৩০ টাকা ও প্রতি পিস বীজ ১০০ টাকা করে বিক্রি করবেন। সে হিসাবে কুমড়া ১৮শ’ ও বীজ ৩০ হাজার টাকায় বিক্রি হবে। কুমড়া ও বীজ বিক্রির জন্য তিনি কৈচড় বাজারসহ বিভিন্ন স্থানে আরও ২-৩ দিন প্রদর্শনী করবেন। এরপর বিক্রির সিদ্ধান্ত নেবেন। কুমড়া বিক্রি করে খরচ বাদে অন্তত ১৫ হাজার টাকা আয় করবেন বলে ব্যবসায়ী রাজু আশা করছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম