মোংলা বন্দরের নৌ বহরে যুক্ত হলো ‘এম টি সুন্দরবন’

আবুল হাসান, মোংলা
১২ মার্চ ২০১৯, ১৯:৫৮আপডেট : ১২ মার্চ ২০১৯, ২০:০৬

উদ্ধারকারী জাহাজ এম টি সুন্দরবন মোংলা বন্দরের নৌ বহরে যুক্ত হয়েছে ‘এম টি সুন্দরবন’ নামে অত্যাধুনিক একটি টাগ (সাহায্যকারী/উদ্ধারকারী) জাহাজ। মালয়েশিয়া থেকে এটি মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে বন্দরের ৭ নং জেটিতে এসে নোঙর ফেলে। বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা এ তথ্য জানান।

দুরুল হুদা জানান, ‘জাহাজটি ২৮ ফেব্রুয়ারি মালয়েশিয়া থেকে ছেড়ে আসে। জাহাজটি আজ বন্দর জেটিতে নোঙর করার সময় বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তারা এটিকে মেরিটাইম ট্রেডিশন অনুসারে স্বাগত জানান।  

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ থেকে বলা হয়, বন্দরে কোনও বিদেশি জাহাজ কিংবা দেশীয় নৌযান দুর্ঘটনার শিকার হলে সেটিকে উদ্ধার, বয়া ও জেটিতে বিদেশি জাহাজ বাঁধা এবং চ্যানেল দিয়ে জাহাজে আসা-যাওয়ার ক্ষেত্রে দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে নতুন এ টাগ জাহাজটি। উদ্ধারকারী জাহাজ এম টি সুন্দরবন

হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা বলেন, ‘৩৯ কোটি টাকা ব্যয়ে মালয়েশিয়া থেকে এম টি সুন্দরবন নামের টাগ জাহাজটি আনা হয়েছে। জাহাজটি পূর্ব মালয়েশিয়ার শিবু এলাকায় নির্মাণ করা হয়। ৪২ টন ক্ষমতাসম্পন্ন এ টাগ জাহাজ নির্মাণ করেছে মালয়েশিয়ার কাইবুক শিপ ইয়ার্ড। নবনির্মিত জাহাজে কোনও ধরণের ক্রুটি বিচ্যুতি ছিল কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য দুই মাস আগে বন্দরের আমার নেতৃত্বে একটি টিম মালয়েশিয়ায় যাই। সবরকম আনুষ্ঠানিকতা শেষ করে জাহাজটি মোংলা বন্দরে আনা হয়।’

বন্দর ব্যবহারকারী ইউনিক মেরিটাইম লি. ব্যবস্থাপনা পরিচালক শেখ বদিউজ্জামান টিটু এবং নুরু অ্যান্ড সন্সের মালিক এইচ এম দুলাল বলেন, ‘উদ্ধারকারী এ টাগ জাহাজটি আরও আগেই কেনার দরকার ছিল। দেরিতে হলেও কর্তৃপক্ষ টাগটি সংযোজন করায় বন্দরে জাহাজ আনা নেওয়ার ক্ষেত্রে আমরা ঝুঁকিমুক্ত থাকতে পারবো।’

এ প্রসঙ্গে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান বলেন, ‘এম টি সুন্দরবন দিয়ে বন্দর চ্যানেলের সার্বিক অপারেশন কার্যক্রম পরিচালিত হবে। ফলে দুর্ঘটনা থেকে রেহাই পাবে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ। এছাড়া দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে দুর্ঘটনাকলিত জাহাজ ও নৌযান।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম