ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি
১২ মার্চ ২০১৯, ২৩:৫৪আপডেট : ১২ মার্চ ২০১৯, ২৩:৫৫

আদালত

ঝিনাইদহে হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার অন্য দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক এম জি আযম এ আদেশ দেন।

দণ্ডিতরা হলো– বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের মৃত কাছেম আলী শেখের ছেলে আতাহার আলী শেখ ওরফে আতিক হুজুর ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙা গ্রামের আনারুল ইসলামের ছেলে হাবিবুর রহমান।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৪ মার্চ কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের মোহর আলীর ছেলে মাদ্রাসাছাত্র মিরাজ হোসেন গ্রামের এক মাহফিলে ওয়াজ  শুনতে যায়। পরদিন সকালে গ্রামের মাঠে ভুট্টাক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের চাচা জিন্দার আলী বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ (মঙ্গলবার) আদালত আসামি আতাহার আলী ওরফে আতিক হুজুর ও হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন। মামলার অন্য দুই আসামি নাসির সরকার ও ইউসুফ আলীকে খালাস দেওয়া হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম