নারায়ণগঞ্জে অটোচালক খুন: গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০১৯, ০৬:৪১আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০৬:৪৩

নারায়ণগঞ্জে অটোচালক খুন: গ্রেফতার ১ নারায়ণগঞ্জের আড়াইহাজারে নূরে আলম (৪০) নামে এক অটোরিকশা চালককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কালাপাহাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূরে আলম ওই গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ শফিকুল নামে গ্যারেজ মালিককে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ‘কালাপাহাড়িয়া গ্রামের বাসিন্দা ও অটোরিকশা চালক নূরে আলম মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় শফিকুলের গ্যারেজে তার গাড়ির চাকা ঠিক করতে যায়। এ সময় চাকা ঠিক করা নিয়ে দুইজনের প্রথমে মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ সময় গ্যারেজের মালিক শফিকুল অটোরিকশা চালককে কিল ঘুষি মারতে থাকে। পরে নূরে আলমকে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে নূরে আলম মাথায় আঘাত পান। পরে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, খুনের ঘটনায় শফিকুলকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কাজ চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম