রাকসু নির্বাচন: তফসিল ঘোষণার আগেই ক্যাম্পাসে সহাবস্থান দাবি ছাত্রদলের

রাবি প্রতিনিধি
১৩ মার্চ ২০১৯, ১২:০৪আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১২:০৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (রাকসু) তফসিল ঘোষণার আগেই ক্যাম্পাসে ও আবাসিক হলসমূহে সহাবস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে আয়োজিত সংলাপে তারা এ দাবি জানান।

রাকসু নিয়ে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করে আসছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে মঙ্গলবার ছাত্রদলের সঙ্গে সংলাপ হয়।

সংলাপে ছাত্রদল যেসব দাবি জানিয়েছে সেগুলো হলো- রাজনৈতিক সহাবস্থান ও গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের জন্য সকল ছাত্রসংগঠন ও সর্বদলীয় শিক্ষকদের সমন্বয়ে পরিবেশ পরিষদ গঠন করতে হবে এবং ক্যাম্পাস ও হলে রাজনৈতিক ছাত্র সংগঠনের সহাবস্থান কমপক্ষে ৬ মাস যাচাই করতে হবে,ক্যাম্পাসে রাজনৈতিক কর্মান্ডের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্যাম্পাস ও হল থেকে পুলিশ প্রত্যাহার,গ্রহণযোগ্য সর্বদলীয় শিক্ষকদের সমন্বয়ে ৫ সদস্যের একটি কার্যকরী নির্বাচন কমিশন গঠন,ভোটকেন্দ্রে সাংবাদিকদের অবাধ বিচরণ নিশ্চিত এবং ভোটকেন্দ্র একাডেমিক ভবনে রাখা ও সিসি ক্যামেরার আওতায় আনা।

সংলাপে ছাত্রদলের পক্ষে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী ও সামসুদ্দিন চৌধুরী সানিন। সংলাপে সভাপতি এবং সাধারণ সম্পাদক কেন উপস্থিতি ছিল না জানতে চাইলে সানাইন জানান,সভাপতি রাজশাহীর বাহিরে আছে। তবে সেক্রেটারির বিষয়টি এড়িয়ে যান তিনি।  

ক্যাম্পাসে ছাত্রদলের সহাবস্থানের দাবির প্রেক্ষিতে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের কোনও সম্পৃক্ততা নেই। তবে রাকসু উপলক্ষে তারা আসতে চাইলে আমাদের কোনও আপত্তি নেই। তবে এই সহাবস্থানকে পুঁজি করে তারা যদি ক্যাম্পাসে বিশৃঙ্খলার চেষ্টা করে তাহলে আমরা প্রতিহত করবো। 

/এসএসএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক