বাস উল্টে খাদে, আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ মার্চ ২০১৯, ১৪:০২আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৪:২৩

ঝিনাইদহের কালীগঞ্জে বাস উল্টে খাদে ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) সকালে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের লাউতলা চারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা শামছুল ইসলাম জানান, মহেশপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (ফেনী-জ-০৫-০০১১) কালীগঞ্জের চারমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাসের প্রায় ১৫জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কোটচাদপুর ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, ‘দুর্ঘটনায় কেউ মারা যাননি। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম