টেকনাফে পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগ

টেকনাফ প্রতিনিধি
১৩ মার্চ ২০১৯, ১৭:৩৪আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৭:৪২

টেকনাফে পুলিশ পরিচয়ে ডাকাতি কক্সবাজারের টেকনাফে ‘পুলিশ পরিচয়ে’ এক পান চাষির বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। একদল অস্ত্রধারী ওই বাড়িতে ভাংচুর চালিয়ে স্বর্ণ ও টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করেছেন বাড়ির মালিক। বুধবার (১৩ র্মাচ) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় লোকজন জানান, বুধবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়ার পানচাষি সৈয়দ কাশিমের বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলা হয়। এসময় বাড়িতে থাকা চাষি সৈয়দ কাশিম দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে অস্ত্রধারীরা ঘরে ঢুকে মাথায় অস্ত্র ঠেকিয়ে ঘরের লোকজনকে জিম্মি করে ফেলে। এসময় কাশিম চিৎকার করলে তাকে মারধর করে মাঠিতে ফেলে দেয় অস্ত্রধারীরা। পরে তারা ঘরের আলমারিসহ আসবাবপত্র ভাঙচুর করে। আলমারিতে থাকা ৫ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। ডাকাতরা পালিয়ে গেলে পরিবারের সদস্যদের কান্নাকাটি ও চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। এর আগে একই ইউনিয়নের মিঠাপানিরছড়া গ্রামে বেশ কয়েকটি ঘরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে বলেও খবর পাওয়া গেছে।   টেকনাফে পুলিশ পরিচয়ে ডাকাতি

পানচাষি সৈয়দ কাশিম বলেন, ‘পুলিশ পরিচয় দিয়ে পাঁচ অস্ত্রধারী ডাকাতি করেছে। ৫ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ১০ হাজার লুট করে নিয়ে গেছে তারা। তাদের পরনে কালো জাকেট ও মুখে কালো কাপড় ছিল। এসময় ঘরের বাইরে তাদের আরও অস্ত্রধারী লোকজন ছিল। এ ঘটনাটি এলাকার লোকজন ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমাদের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে একদল অস্ত্রধারী ডাকাত দল বিভিন্ন বাড়িতে ডাকাতি করে যাচ্ছে। এর মধ্যে এলাকার বেশ কিছু খারাপ লোকও জড়িত রয়েছে।’ 

স্থানীয় দোকানদার তৈয়ুব আহমদ বলেন, ‘টেকনাফ সদরে হঠাৎ করে ডাকাতির ঘটনা বেড়ে গেছে। কিছু অস্ত্রধারী লোক পাহাড়ে থাকে। রাত হলে পাহাড় থেকে গ্রামে গ্রামে ঢুকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে এই কাজ করে যাচ্ছে। এতে গোটা এলাকার মানুষ ভয়ে আছে।’

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা বলেন, ‘এক বাড়িতে ডাকাতির খবর শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম