সোনাইমুড়ীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, ২০:১৮আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২০:২৫

নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়িতে আমজাদ হোসেন (৪২) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ধন্যপুর গ্রামের তুলাচারা খালপাড়ের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক মো. নাজমুল এসব তথ্য জানিয়েছেন।

নিহত আমজাদ হোসেন আমিশাপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড কেশবপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে এবং ৪ সন্তানের বাবা। তিনি ওই ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

আমিশাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বাবলু বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনের দুই দিন আগে আমজাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর আমজাদ ঢাকা চলে যায়। গতকাল (বুধবার) ঢাকা থেকে বাড়িতে আসে সে। আজ (বৃহস্পতিবার) দুপুরে নিজের বাড়ির পাশের একটি চা-দোকানে বসে ছিলেন আমজাদ হোসেন। এসময় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন অস্ত্রধারী তাকে (আমজাদ) তুলে নিয়ে যায়। পরে ধান্যপুর গ্রামের তুলাচারা খালপাড় থেকে আমজাদের লাশ উদ্ধার করা হয়।’

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক মো. নাজমুল বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার জেরে আমজাদ হোসেন খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী স্বপ্না বেগম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম