বর্তমানে নিউ জিল্যান্ডের আইনশৃঙ্খলাবাহিনী আমাদের ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি
১৫ মার্চ ২০১৯, ১৫:৩২আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৫:৪০

সিলেটে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘যে দেশগুলো নিজেদের সন্ত্রাসমুক্ত বলে, সেসব দেশে এমন হামলা অনেক দুঃখজনক। নিউজিল্যান্ডে আমাদের কোনও দূতাবাস নেই, যে কারণে বিভিন্ন মাধ্যম দ্বারা খোঁজ খবর নিতে হচ্ছে। তবে আমাদের ক্রিকেটাররা ভালো এবং সুস্থ আছেন। বর্তমানে নিউজিল্যান্ডের আইনশৃঙ্খলাবাহিনী আমাদের ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছেন।’

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশি ক্রিকেটারদের কম নিরাপত্তা দেওয়া হয়েছে এমনটি আমার জানা নেই। তবে আমরা ভালো নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের দেশে গত দুই তিন বছরে এ ধরনের ঘটনা ঘটেনি।’

ঢাকার গুলশানের হলি আর্টিজানের সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের দেশেও এরকম সন্ত্রাসী হামলা হয়েছিল। সে হামলার খবরও আমরা আগে থেকে জানতাম না। একইরকম ভাবে নিউজিল্যান্ডেও এ সন্ত্রাসী হামলা হয়েছে। এরকমের হামলা আগে থেকে ধারণা করা মুশকিল। তাই এটিকে দুর্ঘটনাই বলা যায়।’

তিনি জানান, ‘আমি যতটুকু শুনেছি নিউজিল্যান্ডে শেষ টেস্ট না খেলে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরে আসছে। ইতোমধ্যে দেশে আসার জন্যও প্রস্তুতি নিচ্ছে তারা।’

বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী বলেন, ‘বাংলাদেশ দলের ক্রিকেটাররা দ্রুত ফিরে আসবেন। বিসিবির চেয়ারম্যানের সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের আলোচনা হয়েছে। আজ-কালের মধ্যে ফিরে আসবেন ক্রিকেটাররা।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম