গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাচন স্থগিত

গাইবান্ধা প্রতিনিধি
১৫ মার্চ ২০১৯, ২০:৫১আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২১:০০

গাইবান্ধা

নির্বাচনের তিন দিন আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। উচ্চ আদালত নাজমুল ইসলাম নামে এক চেয়ারম্যান প্রার্থীকে প্রতিদ্বন্দ্বী তালিকায় অন্তর্ভুক্ত ও প্রতীক বরাদ্দের আদেশ দেওয়ায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১৫ মার্চ) বিকালে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে নাজমুল ইসলাম নামে এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে নাজমুল ইসলাম প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এর প্রেক্ষিতে আদালত নাজমুল ইসলামকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী তালিকায় অর্ন্তভুক্ত করাসহ প্রতীক বরাদ্দের আদেশ দেন।

তিনি আরও জানান, হাইকোর্টের আদেশে আগামী ১৮ মার্চ অনুষ্ঠেয় গোবিন্দগঞ্জ উপজেলার ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শেষপর্যন্ত চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী ছিলেন। তারা হলেন– আওয়ামী লীগের নৌকা প্রতীকে আব্দুল লতিফ প্রধান, স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) মুকিতুর রহমান রাফি (ঘোড়া), জাহিদ চৌধুরী (আনারস), ফেরদাউস আলম রাজু ও ওয়ার্কাস পার্টির আবদুল মতিন মোল্লা (হাতুড়ি)। এদিকে, নাজমুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) ছিলেন। এ উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম