কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের হাতে আটক ৫

কেরানীগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৯, ১৫:০৩আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৫:০৩

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের হাতে আটক ৫

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত আটক হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় রাব-১০ সিপিসি-২ এর নায়েব সুবেদার মো. নাসির উদ্দিন বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

তিনি জানান, শনিবার (১৬ মার্চ) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের ব্রাহ্মণকিত্তা এলাকায় নির্মাণাধীন আশরাফিয়া জামে মসজিদের পাশে একটি বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছে- মো. মামুন (৩৫), মো. সালাউদ্দিন ব্যাপারী (৩৩), মো. মোবারক হোসেন (৩০), মো. ইউনুস (২৮) ও মো. মামুন (৩৬)।

মামলা সূত্রে জানা যায়, রাব-১০ সিপিসি-২ এর সদস্যরা দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় টহল দিচ্ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে যে, কালিন্দী ইউনিয়নের ব্রাহ্মনকিত্তা এলাকায় নির্মাণাধীন আশরাফিয়া জামে মসজিদের পাশে একটি বালুরমাঠে ৮-৯ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে র‌্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে আটক করে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

এসময় আটক ডাকাতদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, একটি চাকু এবং ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়। আটকদের সবার বাড়ি মুন্সীগঞ্জ জেলার সদর থানার বিভিন্ন গ্রামে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম