দেশের উন্নয়ন না করায় জামায়াত-বিএনপি ভেসে গেছে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৯, ১৫:৫২আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৫:৫২

দেশের উন্নয়ন না করায় জামায়াত-বিএনপি ভেসে গেছে: পরিকল্পনামন্ত্রী

আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে এবং দেশের উন্নয়ন আওয়ামী লীগই করে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘দেশের উন্নয়ন না করায় জামায়াত-বিএনপি ভেসে গেছে। কেনো ভেসে গেছে, কারণ তারা দেশের উপকার করে নাই।’

শনিবার (১৬ মার্চ) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের হাজী রঙ্গুম আলী আট পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘দেশে বিএনপিসহ আরও দল আসছিল, তারা ভেসে গেছে। কিসের বিএনপি, কিসের জামায়াত। আমাদের দরকার উন্নয়ন। আমাদের দরকার এমন দল, যে দল আমাদের জন্য কাজ করে।আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে এবং দেশের উন্নয়ন আওয়ামী লীগই করে।’

এসময় হাজী রঙ্গুম আলী আট পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অনেকে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম