উপজেলা পরিষদ নির্বাচন

রাঙামাটি সদরে নিরাপত্তার নিশ্চিতের দাবি আ.লীগ প্রার্থীর

রাঙামাটি প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ০১:০৩আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০১:৩৫

রাঙামাটি সদরে নিরাপত্তার নিশ্চিতের দাবি আ.লীগ প্রার্থীর

রাঙামাটির ১০টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ (সোমবার, ১৮ মার্চ)। এরমধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে রিটার্নিং কর্মকর্তারা। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ করেছেন সদর উপজেলা পরিষদের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহীদুজ্জামন মহসিন (রোমান)।

সুষ্ঠু নির্বাচনের দাবিতে রবিবার (১৭ মার্চ) বিকালে  আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করেছেন তিনি।

এসময় শহরের যোগেন্দ্র পাড়া, কাঠাছড়ি, আসামবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়সহ ইউনিয়ন পর্যায়ে মোট ২২ কেন্দ্রের নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামন মহসিন বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ভয়ে সদর উপজেলার ইউনিয়নগুলোতে আমাদের সমর্থকরা এলাকায় থাকতে পারছেন না। তারা সবাই শহরে চলে এসেছেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর চিফ এজেন্ট হাজী মুছা মাতব্বর, রাঙামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিন বাবুল, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিক আহমেদ তালুকদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক