শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রস্তুত বগুড়ার ৯৫৪ কেন্দ্র

বগুড়া প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ০১:০১আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০১:১১

বগুড়া

শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে বগুড়ার ১২ উপজেলার নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও নির্বাচন অফিস ব্যাপক প্রস্তুতি নিয়েছে। রবিবার (১৭ মার্চ) সকাল থেকে ব্যালট বাক্স, ব্যালট ও অন্য সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়। ২৫ প্লাটুন বিজিবি সদস্য ছাড়াও বিপুল সংখ্যক পুলিশ ও আনসার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া থাকছে মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ও স্টান্ডবাই টিম।

জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ ও অন্য কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার ১২ উপজেলায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রবিবার সকাল থেকে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও অন্য সরঞ্জাম পাঠানো হয়েছে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের হাতে এসব তুলে দেওয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আজ (সোমবার) ১২ উপজেলায় ৯৫৪ কেন্দ্রের ৬ হাজার ৬০২ বুথে ভোটগ্রহণ হবে। মোট ভোটার ২৫ লাখ ৩৮ হাজার ১৫৬ জন। এর মধ্যে নারী ১২ লাখ ৮৪ হাজার ৯৩৯ জন।

শেরপুর ও আদমদীঘি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্য ১০ উপজেলায় চেয়ারম্যান পদে ৪১ জন, ১১ উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে ৫০ জন ও ১২ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া ও সহযোগিতার দায়ে বিএনপির ৩০ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বগুড়ার ডিএসবির পুলিশ সুপার আবদুল জলিল জানান, ৯৫৪ কেন্দ্রের মধ্যে ৬৬৬টি ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ও ২৮৮টি সাধারণ। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে দুইজন এবং সাধারণ কেন্দ্রে একজন করে পুলিশ কর্মকর্তাসহ জেলায় মোট প্রায় সাড়ে ৩ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার সদস্য থাকবেন। একজন করে ইন্সপেক্টরের নেতৃত্বে ১০৭টি মোবাইল টিম, ২৪টি স্টাইকিং ফোর্স এবং ১০০ সদস্যের দু’টি স্টান্ডবাই টিম থাকছে। এ ছাড়া, ২৫ প্লাটুন বিজিবি সদস্য কাজ করবে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের