ঝিনাইদহের কালীগঞ্জে ধর্ষণের মামলায় গ্রেফতার ৩

ঝিনাইদহ প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ০৩:১৫আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০৩:১৫

ঝিনাইদহের কালীগঞ্জে ধর্ষণের মামলায় গ্রেফতার ৩

ঝিনাইদহের কালীগঞ্জে ধর্ষণের মামলায় তিন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ মার্চ) রাতে কালীগঞ্জ থানায় মামলার পর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার রাতে আশিকুর রহমান আসিফ তার দুই বন্ধুর সহায়তায় স্থানীয় তরুণীকে (১৬) কালীগঞ্জের মধুপুর গ্রামে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তরুণীর মা বেগম বাদী হয়ে চাপালী গ্রামের শাহিনুর রহমানের ছেলে আশিকুর রহমান আসিফ (১৮), একই গ্রামের শেখ কামরুল ইসলামের ছেলে রিওন (২০) ও গোলাম রসুলের ছেলে আলামিন হোসেন (১৮) কে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, ১৬ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার মা বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর রবিবার রাতে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। সোমবার (১৮ মার্চ) তাদের আদালতে নেওয়া হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম