দায়িত্ব পালনকালে প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ১০:১৭আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১০:২৭

নওগাঁ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট চলাকালীন নওগাঁর একটি কেন্দ্রে দায়িত্ব পালনকালে মাজেদুল ইসলাম (৫০) নামে এক প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার ( ১৮ মার্চ ) সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

মাজেদুল ইসলাম উপজেলার পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত ছিলেন। তিনি মহাদেবপুর হাজী দানেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘আজ সকালে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য মহাদেবপুর কেন্দ্রে যান তিনি। এসময় হঠাৎ করে তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন বলেন,‘ভোট কেন্দ্রের কর্মকর্তার মৃত্যুর পর ওই কেন্দ্রে অন্য প্রিজাইডিং কর্মকর্তা দিয়ে যথাসময়ে ভোটগ্রহণ শুরু করা হয়েছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম