ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ মার্চ ২০১৯, ১৩:৩৪আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৩:৪৫

ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব ওপর হামলার অভিযোগ করেছেন তার সমর্থকরা। সোমবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে ফটিকছড়ির উত্তর রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ হামলায় নাছির ও আলাউদ্দিন নামে তৈয়ুবের দুই সমর্থক আহত হয়েছেন বলে তারা জানান।

প্রত্যক্ষদর্শী রায়হান বলেন, ‘১৯৯৮ সালে স্থানীয় ছাত্রলীগ নেতা টিপু খুন হন। এ ঘটনায় টিপুর অনুসারীরা তৈয়বকে টিপুর খুনী হিসেবে অভিযুক্ত করে আসছেন। তৈয়ব দুপুর ১২টার দিকে টিপুর এলাকায় একটি ভোটকেন্দ্রে আসলে তার প্রতিবেশীরা চারপাশ থেকে ঘেরাও করে স্লোগান দিতে থাকে। এসময় তারা চেয়ারম্যান প্রার্থী তৈয়বকে আটকে রাখার চেষ্টা করে।’ ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ

উত্তর রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মনিরুল ইসলাম বলেন, ‘কেন্দ্রের ভেতর কোনও ধরনের সমস্যা হয়নি। কেন্দ্রের বাইরে চেয়ারম্যান প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব আসলে চারপাশে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ম্যাজিস্ট্রেট, পুলিশ এসে পরিবেশ শান্ত করেন। ভোট গ্রহণ চলছে।’

তবে চেয়ারম্যান প্রার্থী হোসাইন মো. আবু তৈয়বের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের