সিলেটে জালভোট দিতে গিয়ে আটক ৬

সিলেট প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ১৪:১৫আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৪:২৩

উপজেলা পরিষদ নির্বাচন সিলেটের জৈন্তাপুরের হেমু হাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার সময় ছয় জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে জৈন্তাপুর হেমু হাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা সুব্রত দেবনাথ।

আটকরা হলেন- সায়মন আহমদ, সায়ফুদ্দিন, আল-আমিন, কুতুবউদ্দিন, পারুল আহমদ ও দেলোয়ার।

প্রিজাইডিং কর্মকর্তা সুব্রত দেবনাত জানান, ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদেরকে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে তুলে দেই।’

সিলেট জেলার ১৩টি উপজেলার মধ্যে আজ ১২টিতে ভোট হচ্ছে। ২০১৭ সালে ওসমানীনগর উপজেলায় ভোট হওয়ায় এবার সেখানে নির্বাচন হবে না। ১২ উপজেলায় এবার ভোটার সংখ্যা ১৭ লাখ ৯৩ হাজার ৭১০। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৮০ হাজার ৯০ জন ও নারী ভোটার ৮লাখ ৮৫ হাজার ৬২০জন। ভোটকেন্দ্র ৮১৫টি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম